1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন

জাতিসংঘ মানবাধিকার পরিষদে আসন পেল না সৌদি আরব

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

সৌদি আরবকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন দেওয়া হয়নি। সৌদি আরব মারাত্মক রকমের মানবাধিকার লঙ্ঘন করে- এমন অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দেশটিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। এরপরই সৌদি আরবের আবেদন প্রত্যাখ্যান করা হল। খবর আল-জাজিরার।

গত বৃহস্পতিবার নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং তাতে এ পর্যন্ত ৭ হাজার ২০০ শিশু নিহত কিংবা আহত হয়েছে। এই প্রসঙ্গটি উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চার্বোনিউ বলেছেন, শিশু হত্যাকারীরা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, সৌদি আরবের পক্ষ থেকে ব্যাপকভাবে মানবাধিকার লংঘন করা হয় এবং মানবাধিকার কর্মী ও দেশটির রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মারাত্মক দমন পীড়ন চালানো হয়।

সৌদি আরবকে হিউম্যান রাইটস ওয়াচ সিরিয়াল মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে আখ্যায়িত করেছে। সৌদি আরবের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া তহবিল প্রত্যাহারের হুমকি দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft