1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধার সাহাপাড়া ইউপি’র উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক মওলা জয়ী

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

চেয়ারম্যান পদে গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক মওলা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৬শ’ ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের মো. রেকায়েতুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৫শ’ ১৪ ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. রেকায়েতুল ইসলাম (নৌকা), বিএনপির মো. সাজ্জাদুর রহমান (ধানের শীষ), জাসদের মোস্তফা শেখ (মশাল), স্বতন্ত্র থেকে চশমা প্রতীক নিয়ে মো. গোলাম ফারুক মওলা, মশিউর রহমান (আনারস) ও ঘোড়া প্রতীক নিয়ে রেজওয়ান সরকার।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরু থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়। তবে কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিরসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ২০ হাজার ২৯৭ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রের ৬০টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৪২৬ জন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু মারা যাওয়ায় পদটি শূন্য হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft