1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

হাসপাতালের পরিচালক পরিচয় দিয়ে ও অন্যজনের রেজিষ্টেশন ব্যবহার করে চিকিৎসা সেবার নামে মানুষের সাথে প্রতারণা করায় গাইবান্ধায় মো. মোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারের নব্বই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ অক্টোবর বুধবার র‌্যাব তাকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ওই ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন মেডিকেল আইনের ২৮ ও ২২ ধারা অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ডের আদেশ দেন। একই সঙ্গে এ পেশার সঙ্গে ভুয়া ডাক্তার মোরশেদ আর কখনো নিজেকে না জড়ানোর অঙ্গীকারে মুচলেকা দেন।

র‌্যাব-১৩, গাইবান্ধা কার্যালয়ের (কোম্পানি কমান্ডার) মুন্না বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে মোরশেদ আলম গাইবান্ধার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চেম্বার খুলে বসেন। বিশাল আকৃতির সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে তিনি নিজেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পরিচালক পরিচয় দেন এবং টাঙ্গাইল জেলার একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজ নামে চিকিৎসা করে আসছিলেন। মোরশেদ এসএসসি পাস হলেও নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে এসব চেম্বার খুলে বসে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেনারেল হাসপাতাল রোডে অবস্থিত বলাকা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হলে তিনি সব অপরাধ স্বীকার করেন। পরে তাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভুয়া ডাক্তার মোরশেদ আলম আর কখনো মানুষের সঙ্গে কোন ধরনের প্রতারণা বা চিকিৎসার নামে চেম্বার খুলে রোগী না দেখার অঙ্গীকার ও মুচলেকা দিয়েছেন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft