1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

কিশোর গ্যাংয়ের ৯৫ সদস্য আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ৯৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে আরএমপির অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল জানান, গত ২৪ ঘন্টায় আরএমপির বিভিন্ন থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

তিনি বলেন, কিশোর গ্যাং সারাদেশে ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা পাড়া মহল্লার প্রভাবশালী, সন্ত্রাসী বা বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা একসঙ্গে মাদক সেবন, নারীদের উত্ত্যক্ত করাসহ ছোট ছোট ঘটনা কেন্দ্র করে মারামারি ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছে। এসব ক্ষেত্রে অনেক সময় খুন-ধর্ষণের মতো ঘটনাও ঘটছে।

তিনি আরো বলেন, বিদ্যমান পরিস্থিতিতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে আরএমপি সর্বাত্মক অভিযান শুরু করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ১২ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের ৯৫ জন সদস্যকে আটক করা হয়। আটকদের থানায় এনে যাচাই-বাছাই শেষে ৯৩ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী মহানগর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ সমস্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা অন্য কোন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft