1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

কাল থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে একাদশ শ্রেণির (২০২০-২১) শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে অনলাইনে শুরু হবে।

আগামীকাল সকাল ১০টায় রাজধানীর ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন।

আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, ‘করোনা ভাইরাসের কারণে শ্রেণি কার্যক্রম শুরু করতে পারছি না। সেকারণে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার সাথে সম্পৃক্ত রাখতে অনলাইনের মাধ্যমে শ্রেণি পাঠদান কার্যক্রমটি শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা যেন পাঠচর্চাটা অব্যাহত রাখতে পারে।’

তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে যতদূর সম্ভব পৌছানো সম্ভব ততদূর পর্যন্ত চেষ্টা করা হচ্ছে। করোনা ভাইরাসের মতো এরকম সংকট তো আসতেই পারে। এ ধরনের ঝুঁকি মোকাবেলায় সবাইকে সবসময় প্রস্তুতও থাকতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft