1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

করোনার সময় ছাঁটাই না করার আহবান তথ্যমন্ত্রীর

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

গণমাধ্যম কর্মীদের ছাঁটাই প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনার এ বৈশ্বিক মহামারির সময়ে গণমাধ্যম মালিকদের সীমিত সামর্থ্য থাকলেও বা সামর্থ্যের অভাব থাকলেও ছাঁটাই না করে দুঃখটাকে ভাগাভাগি করে নিতে হবে। আগামীতে যাতে চাকরিচ্যুত না হয় সে জন্য সরকার, মালিক ও সাংবাদিক যৌথভাবে কাজ করবে।’

আজ বুধবার তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমরা বেতন কাঠামো নিয়ে আলোচনা করিনি। কারণ কাঠামো একটা বড় ব্যাপার। তবে বেতন কাঠামোর একটি আইনি ভিত্তি দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে। অনেক আগেই এটি মন্ত্রিসভা হয়ে আইন মন্ত্রণায়ে গেছে। আজকে সর্বশেষ খবর হচ্ছে, আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে ফেলেছে। সুতরাং আশা করছি এ আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারবো।

টেলিভিশন পে-চ্যানেল হওয়ার বিষয়ে তিনি বলেন, কোনো টেলিভিশন পে-চ্যানেল হবে কী হবে না সেটি সেই টেলিভিশনকেই নির্ধারণ করতে হবে। এটি সরকার নির্ধারণ করবে না। এটা ভোক্তা ও টেলিভিশন কর্তৃপক্ষের বিষয়। আমাদের দেশে যে কেউ পে-চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এতে কোনো বাধা নেই।

তথ্যমন্ত্রী বলেন, তবে ক্যাবল অপারেটিং সিস্টেমটা ডিজিটালাইজড না হলে এটা করা কঠিন। করোনা না আসলে হয়তো এতদিন অনেক কিছুই হয়ে যেত। করোনার কারণেই আমরা এ ব্যাপারে যেভাবে এগুচ্ছিলাম সেভাবে এগোতে পারিনি। তবে আমাদের লক্ষ্য হচ্ছে অবশ্যই যত দ্রুত সম্ভব ক্যাবল অপারেটিং সিস্টেমটা ডিজিটালাইজড করা। এটি বাস্তবায়নে কাজ চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft