1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের করাচি শহর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। এতে প্রাণহানী হয়েছে এখন পর্যন্ত তিন জনের। এছাড়া আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার সকালে গুলশন-এ-একবালে করাচি ইউনিভার্সিটির গেটের ঠিক উল্টো দিকের এক বহুতলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে প্রাথমিকভাবে সিলিন্ডার ব্লাস্ট বলে মনে করা হচ্ছে। বহুতলের দোতলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট করে কিছু জানতে পারেনি।

ইতোমধ্যে পুলিশ জানিয়েছে, কোনও শক্তিশালী বোমা এই বিস্ফোরণের কারণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বম্ব ডিজপোজাল স্কোয়াডকেও আনা হয়েছে ঘটনাস্থলে।

এদিকে মেয়াদ ফুরনোর প্রায় আড়াই বছর আগেই প্রবল চাপে ইমরান খান ও তার সরকার। বস্তুত ইমরানকে সরাতে রীতি মতো কোমর বেঁধেছে পাকিস্তানের ১১টি রাজনৈতিক দল।

নওয়াজের দল পিএমএল (এন) এবং বিলাবলের দল পিপিপি তো আছেই, তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোট-বড়-আঞ্চলিক মিলিয়ে আরও ৯টি দল। এরা সকলে জোট বেঁধে গড়েছেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)।

গত মাসেই জোটটি তৈরি হয়েছিল। এক-একটি শহরে কর্মসূচি করে তারা ইমরান সরকারকে আক্রমণ করে চলেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বিস্ফোরণের পরেই গোটা এলাকা ভরে গেছে দমকল ও অ্যাম্বুল্যান্সে। মৃত ও আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft