1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

এবার যশোরে বাসের মধ্যে নারীকে ধর্ষণ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোরে বাসের মধ্যে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে এ ঘটনা ঘটে। আটক মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়।

ঘটনার শিকার ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন।

পুলিশ জানায়, রাতে শালিখায় পৌঁছানো সম্ভব না হওয়ায় তিনি পূর্ব পরিচিত মনিরের সঙ্গে যোগাযোগ করেন। মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft