1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ইরফানদের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, ৩ দিনের রিমান্ডে দিপু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলার তিন আসামি ইরফান সেলিম, দীপু এবং জাহিদের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যতম আসামি হাজি সেলিমের প্রটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দিপুকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী। তিনি জানান, ‘ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালতের কাছে তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।’

এদিকে মামলার অন্যতম আসামি হাজি সেলিমের প্রটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দিপুকে টাঙ্গাঈল থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ৩ দিনের রিমান্ড নেয়া হয়।

অপরদিকে, ইরফান সেলিমকে কারাগারে পাঠিয়ে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। একইসঙ্গে কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় কাউন্সিলর পদ হারাচ্ছেন সেলিমপুত্র।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।

পরে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে। সঙ্গে গাড়ির চালক মিজানকেও আটক করে র‌্যাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft