
খুলনার ফুলতলায় ইব্রাহিম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত। এ মামলায় অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো– মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। তাদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক রয়েছে। খালাস পাওয়া আসামিরা হলো– সোহেল বিশ্বাস, মাসুদুর রহমান, জুবায়ের হাসান।
উল্লেখ্য, ২০১৬ সালে শত্রুতার জের ধরে আসামিরা ইব্রাহীম বিশ্বাস নামে এক ব্যক্তিকে গলাশ ফাঁস দিয়ে হত্যা করে ফুলতলা কারিকরপাড়ার বাইতুর রহমত জামে মসজিদের সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের বাবা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান বিশ্বাস ছয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।