1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৬ দিনের মাথায় লেবাননের প্রধানমন্ত্রী পদত্যাগ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন। দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

নির্দলীয় মন্ত্রিপরিষদ গঠনের প্রয়াসের পর থেকে বিপাকে পড়েছিলেন তিনি। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়।

আজ শনিবার(২৬ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন।

লেবাননের ক্যাবিনেটে মন্ত্রীত্ব নিয়ে শিয়া মতাবলম্বী দুই দল আমাল মুভমেন্ট ও ইরান সর্মথিত হেজবুল্লাহ’র সঙ্গে মতের মিল না হওয়ায় সৃষ্টি হয়েছে সরকার গঠনে জটিলতা। ফলে লেবাননে নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সুরাহা না করেই পদত্যাগ করলেন মোস্তফা আদিব।

এ সময় আদিব বলেন, নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। এর আগে, গত ৪ আগস্ট মাসে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক বিক্ষোভের মুখে ১১ আগস্ট পদত্যাগ করেন লেবাননের হাসান দিয়াব।

এরপর, গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক মোস্তাফা আদিব। দেশটির সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft