1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকিট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা যাবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ ও অনলাইনে বিক্রয় করা হবে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

টিকিট বিক্রির এই নতুন নিয়ম ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হচ্ছে। এক্ষেত্রে টিকিট ইস্যু করার অন্যান্য নিয়মগুলি অপরিবর্তিত থাকবে।

সেখানে উল্লেখ করা হয়েছে, কোন স্টেশনের অনুকূলে কোন নির্দিষ্ট শ্রেণীতে বর্তমান নিয়মে বিক্রিকৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা যদি ৬টির ঊর্ধ্বে হয় শুধুমাত্র সে ক্ষেত্রে কাউন্টার, মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ৬টি হলে তা শুধুমাত্র মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা, এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট সংখ্যা হতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীগণের অনুকূলে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকে সে সব আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

তাছাড়া, কাউন্টার ও মোবাইল অ্যাপ ও অনলাইন কোটায় অবিক্রিত টিকিট যাত্রার ১২০ ঘণ্টা পূর্বে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা।

এদিকে, সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে টিকিট ইস্যু এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপ ও অনলাইন মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft