1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কারারক্ষী মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কের রজলী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের পারবর্তীপুর এলাকার মেহেদী হাসান মুন (২২) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার উৎপল কুমার রায় (২২)। এরা দুজনই পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দুই কারারক্ষী একটি মোটরসাইকেলে আটোয়ারীর গোয়ালপাড়া মোড় থেকে পঞ্চগড় কারাগারে আসছিলেন। রজলি খালপাড়া এলাকায় বালুভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সামনাসামনি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনই মারা যান। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. সফিকুল আলম বলেন, দুজনের একজন অফিসে এবং আরেকজন চিকিৎসা বিভাগে কর্মরত ছিলেন। তাদের ডিউটি চলছিল। কাউকে কিছু না জানিয়ে তারা সেদিকে কোথায় গেছেন জানা যায়নি। নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft