1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা

সৌদি প্রবেশে বাংলাদেশসহ ২৫ দেশের অনুমতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

সৌদি প্রবেশের জন্য বাংলাদেশসহ ২৫ দেশকে অনুমতি দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। তবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।

বৈশ্বিক করোনা মহামারি সংকটে প্রায় সব দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল। সংক্রমণ কমতে থাকলে বিভিন্ন দেশে সীমিত আকারে বিমান চলাচল শুরু করে। যে ২৫টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে ১৮ নম্বরে থাকা বাংলাদেশসহ বাকিগুলো- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রীস, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকাসহ অন্যান্য দেশগুলো আপাতত এ সুযোগ পাচ্ছে না।

সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

ভ্রমণ করার সাত দিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে। মূলত পিসিআর দেওয়ার চার দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন পর পর্যন্ত।

সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

অবশ্যই আসার ৮ ঘণ্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টিন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft