1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সুন্দরগঞ্জে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হচ্ছে ‘শহীদ মিনার’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের উদ্যোগে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

জানা গেছে গত ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, নির্মাণ, মেরামত ও অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ আসে। এরমধ্যে ৬৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটির অনুকুলে ২ লাখ টাকা এবং ৪৪ বিদ্যালয়ের অনুকুলে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। করোনার কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু না হলেও পরবর্তিতে কাজ করার জন্য অর্থ ছাড় দেন শিক্ষা অফিসার। বিভিন্ন জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কোমলমতি শিশুরা যাতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করতে পারে ও দিবসটির তাৎপর্য উপলব্ধি করতে পারে সে দৃষ্টিকোন থেকে যে প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেখানে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত হয়। সে হিসেব মোতাবেক ৭৪টি বিদ্যালয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ হচ্ছে। বাকী ৩৪টি বিদ্যালয়ের মেরামত কাজ হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসারের এ উদ্যোগ সচেতন মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতি উল্লেখিত অর্থ দিয়ে শহীদ মিনার নির্মাণের কাজ করছেন। ইতোমধ্যেই অনেক প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী প্রতিষ্ঠানের কাজও এ সপ্তাহের মধ্যেই শেষ হবে। সহকারী শিক্ষা অফিসাররা এ কাজগুলোর তদারকি করছেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম. হারুন-উর-রশিদ জানান, শহীদ মিনার নির্মাণ কাজ শেষ পর্যায়ের দিকে। সামান্য কয়েকটি বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজ বাকী থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে তা শেষ হবে। এরপর আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো ইন্শআল্লাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft