1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনাসভা ও কৃষকদের মাঝে উন্নতমানের বীজ বিতরণ এবং বিভিন্ন হাসপাতালে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, সরকার নিজের দলের কর্মীদেরও অপকর্মের জন্য শাস্তি দিতে এতটুকুও কুণ্ঠিত নয়, সেটি বারবার প্রমাণ হয়েছে। দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থক বা নেতারাও অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা নিতে কোথাও কোনো বাধা দেয়নি। সিলেটের ঘটনার ব্যাপারেও আমি একই কথা বলতে চাই– সরকারের অবস্থা, শেখ হাসিনার অবস্থা এখানে অত্যন্ত কঠোর। কোনো অবস্থাতে অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। তাকে বিচারের আওতায় আনা হবে– এটিই শেখ হাসিনার নির্দেশ।

পাবনার উপনির্বাচনে বিএনপি মাঠে না থেকে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপনির্বাচনে অংশগ্রহণ ছিল তাদের লোকদেখানো।

তিনি বলেন, সরকার দমননীতিতে বিশ্বাস করে না, সরকার নিজের দলের কর্মীদের অপকর্ম করলেও ছাড় দেয় না।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখন জনগণের মঙ্গলের জন্য কাজ করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি নেতারা বিরামহীনভাবে তাদের নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলার ও কারান্তরীণ করছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমরা মনে করি, এই অভিযোগ সরকারের বিরুদ্ধে বিএনপির চিরাচরিত মিথ্যাচার। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতাকে কোনো জেলা পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে, জেলে দিয়েছে– আপনি বলুন মহাসচিব সাহেব।

ওবায়দুল কাদের বলেন, সরকার দমননীতিতে বিশ্বাস করে না। আপনাদের সঙ্গে মানবিক আচরণ করছে। নিজের দলের নেত্রীকে জেলে রেখে একটা মিছিল আপনারা করতে পারেন না, সেখানে বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন। সেটি কি আপনারা ভুলে গেছেন? শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ না থেকে অবিরাম মিথ্যাচারের ফানুস ওড়াচ্ছে বিএনপি। শিল্পাচার্য জয়নুলের আটকেপড়া গরুর গাড়ির মতো বিএনপির রাজনীতি এখন মিথ্যাচারের চোরাবালিতে আটকে আছে।

ওবায়দুল কাদের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজনীতির মাধ্যমে মানবকল্যাণই শেখ হাসিনার রাজনীতির দর্শন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft