1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাদুল্লাপুরে মুুজিববর্ষে বিআরডিবি’র আয়োজনে এমব্রয়ডারী পল্লী পরিদর্শন-উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে মুুজিববর্ষ উপলক্ষ্যে গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় বিআরডিবি’র আয়োজনে এমব্রয়ডারি পল্লী পরিদর্শন, সুফলভোগীদের সঙ্গে উঠান বৈঠক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ‘এমব্রয়ডারি পল্লী’ জামুডাঙ্গা গ্রামে প্রধান অতিথি হিসাবে গাছের চারা বিতরণ উদ্বোধন ও এমব্রয়ডারি পল্লী স্টল পরিদর্শন করেন বিআরডিবি (গ্রেড-১) মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।

গাছের চারা বিতরণ ও এমব্রয়ডারি স্টল পরিদর্শণের পূর্বে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন- বিআরডিবি (গ্রেড-১) মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, বিআরডিবি’র ট্রেনিং পরিচালক মোঃ সাঈদ কুতুব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, ইউসিসিএ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, দামোদরপুর ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাইফুজ্জামান জাহিদ, জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোনোয়ারুল ইসলাম জীম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার আবু সালেহ মোঃ সালাউদ্দিন, জুনিয়ার অফিসার রাসেল সরকার, লাভলী বেগম, সাধন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক আব্দুর সবুর।

বক্তারা পল্লী দারিদ্র দূরীকরণ ও পল্লী উন্নয়নে গুরুতপূর্ণ বিষয়ে আলোচনা পূর্বক বিভিন্ন দাবী তুলে ধরেন। এরমধ্য ট্রেনিং ১৫ দিন এর পরিবর্তে ৬০ দিন, নিজস্ব ভবন নির্মাণ, প্রকল্পের মেয়াদ বাড়ানো ও পল্লী অঞ্চলের রাস্তা ঘাটের উন্নয়ন কথা বলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft