1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শেষরক্ষা হবে না, হিসাব দিতেই হবে: সরকারকে রিজভী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

সারা দেশে বিএনপি তথা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর অকথ্য দমন-পীড়ন ও গুম-খুন হয়রানি প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘যতই নিপীড়ন চালানো হোক, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হোক- এ সরকারের শেষরক্ষা হবে না। এর হিসাব একদিন জনগণকে দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান সরকারের হাতে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউকে মহিলা দলের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, তিনি বলেছেন, এই করোনাকালে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণসহ নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতাকর্মীরা নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে নানাভাবে সহায়তা করছে।

তিনি বলেন, বর্তমান মিডনাইট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে বিচারবহির্ভূত যে হিড়িক চালাচ্ছে মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদও এমন একটি বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার। হাজার হাজার নেতাকর্মীকে তেমনিভাবে গুম করা হয়েছে। ধরে নিয়ে হত্যা করা হয়েছে। লাখ লাখ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft