1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা

শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

  • আপডেট হয়েছে : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের সরকার প্রধানের টেলিফোনে কথা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। এসময় বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিকেল ৫টার দিকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন সার চেয়েছেন।’

জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে রাজি হয়েছেন।

২০ মিনিটের টেলিফোন আলাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে রেল যোগাযোগের ব্যবস্থা করার আশ্বাসও দেন। এ সময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তারা শিগগিরই দুই দেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করার বিষয়ে আশা প্রকাশ করেন।

প্রেস সচিব আরও জানান, নেপালে করোনাভাইরাস সফলভাবে মোকাবিলার জন্য শেখ হাসিনা শর্মা ওলিকে অভিনন্দন জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft