1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মেক্সিকোতে শোকসভায় গুলি, নিহত ৮

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

মেক্সিকোর দক্ষিণ-মধ্য মোরেলস রাজ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়া এক তরুণের শোকসভায় বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত হয়েছে। তবে বন্দুকধারীরা কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মোরেলসের কুয়ারনাভাকা নগরীতে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে লোকজন দুর্ঘটনায় নিহত তরুণের বাড়িতে জড়ো হয়ে শোক প্রকাশ করছিল। ওই সময়ই বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে অন্তত ৬০টি গুলি ছোড়ে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চার জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনায় দুই শিশুসহ ১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

গত মাসেও কুয়ারনাভাকা শহরে রাস্তায় জড়ো হয়ে পানীয় পান করার সময় একদল লোকের ওপর গুলির ঘটনায় ছয় জন নিহত হয়। যদিও ওই হামলার কারণ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পুলিশ।

মেক্সিকোর অপরাধপ্রবণ এলাকাগুলোর একটি মোরেলস। এ বছরের শুরুতে মোরেলসের বিশপ দুঃখ করে বলেছিলেন, অঙ্গরাজ্যটি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে।

মেক্সিকোয় ২০২০ সালের প্রথম সাত মাসে থানায় ২০ হাজার ৪৯৪টি হত্যা মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft