1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভোটে জিততে বাংলাদেশকে পিঁয়াজ দিচ্ছে না মোদি সরকার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

ভারতের পাইকারি বাজারেও গেল ছয় মাসে পিঁয়াজের দাম বেড়েছে প্রায় দু’গুণ। তবে পিঁয়াজের দামের কারণে দেশটির আসন্ন বিহারের বিধানসভা ভোট এবং মধ্যপ্রদেশের উপনির্বাচনে খেসারত দিতে নারাজ বিজেপি সরকার। তাই ঝুঁকি এড়াতেই গত সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পিঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার।

ভারত সরকারের এমন সিদ্ধান্তে অস্থিতিশীল বাংলাদেশের পিঁয়াজের বাজার। রফতানি বন্ধের নিষেধাজ্ঞার পর এক লাফেই দেশের পিঁয়াজের দাম বেড়ে গিয়েছে প্রায় ৫০ শতাংশ। গত সোমবার ভারতের এমন সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুরোধ করা হয়, পিঁয়াজ রফতানিতে যেন বাধা না আসে। তবে দিল্লির যুক্তি, গত কয়েক মাসে যে পরিমাণ পিঁয়াজ বাংলাদেশে রফতানি হয়েছে, তাতে অভাব হওয়ার কোনো কারণ নেই।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বুধবার (১৬ সেপ্টেম্বর) এমন তথ্য উঠে এসেছে।

এদিকে, ভারতের পিঁয়াজের বৃহত্তম পাইকারি বাজার লাসালগাঁওতে মার্চ মাসে ১৫০০ রুপি কুইন্টাল দরে পিঁয়াজ বিক্রি হচ্ছিল। সেপ্টেম্বরে তা বেড়ে ৩ হাজার রুপিতে পৌঁছে। বর্তমানে ভারতের খুচরা বাজারে পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ রুপি দামে। গত জুন-জুলাইয়ে ২০ টাকা কেজি ছিল।

ভারতের কেন্দ্রীয় সরকারের পিঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটকের পিঁয়াজ চাষীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের যুক্তি, ‘যখনই একটু ভালো দাম পাওয়া শুরু করেন তখনই সরকার পিঁয়াজ রফতানি বন্ধ করে দেয়’।

এদিকে, বিহার ভোটের আগে পিঁয়াজের দাম নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না মোদি সরকার। দেশটির ক্যাবিনেট সচিবের নেতৃত্বে সচিবদের উপস্থিতিতে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে, পিঁয়াজের দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ার আগেই হস্তক্ষেপ করবে ভারত সরকার। তাছাড়া, পিঁয়াজের যথেষ্ট চাষ নিশ্চিত করতে প্রয়োজনে বীজ আমদানি করবে ভারত। তবে আপাতত মুম্বই, দিল্লি, কলকাতা, হায়দরাবাদের মতো শহরের পাইকারি বাজারে ৫০০ মেট্রিক টন পিঁয়াজ বাজারে ছাড়া হবে দেশটির সরকারি গুদাম থেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft