1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংকের সম্প্রসারণ মানে দেশের অর্থনৈতিক সম্প্রসারণ -ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

জননেত্রী শেখ হাসিনা ভাবেন কাউকে বাদ দিয়ে দেশের সুনাম অর্জন সম্ভব নয়। ব্যাংকের সম্প্রসারণ মানে দেশের অর্থনৈতিক সম্প্রসারণ। তাই তিনি তার স্বপ্ন বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের সুবিধার জন্য ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং চালু করেছেন।

২৫ সেপ্টেম্বর শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যা ভরতখালীর স্বপ্নে ভূবন এর উদ্দ্যোগে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন।

উল্যা ভরতখালীর স্বপ্নে ভূবন এর পরিচালক আমিনুর রহমান অরূন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, ডাচ বাংলা ব্যাংকের জেলা এরিয়া ম্যানেজার আলমগীর কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা ওসি বেলাল হোসেন, জেলা পরিষদ সদস্য সামছুজ্জোহা, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, উল্যা ভরতখালী ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার এ আর এস আহম্মেদ দুদু, হিসাব রক্ষক বিজয় কুমার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft