1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন অ্যাটর্নি জেনারেল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

আজ সোমবার বেলা ১১টায় সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাহবুবে আলমের জানাজা হবে। সেখান থেকে মরদেহ কিছু সময়ের জন্য তার মিন্টু রোডের বাসভবনের সামনে নেওয়া হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন।

গত ৩রা সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল শরীরে জ্বর অনুভব করেন। পরদিন ৪ঠা সেপ্টেম্বর সকালে করোনা টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত ১৮ই সেপ্টেম্বর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ২০ সেপ্টেম্বর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী ১৯৯৮ সালের ১৫ই নভেম্বর থেকে ২০০১ সালের ৪ঠা অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুবে আলম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০৯ সালের ১৩ই জানুয়ারি থেকে বাংলাদেশের ১৩ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft