1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বুকফাটা আর্তনাদে ১০ প্রিয়জনের দাফন

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার জামে মসজিদে ৬টি এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে ঘটনায় চোখের জল আর বুকফাটা আর্তনাদে প্রিয়জনদের দাফন করেন স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১২ জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। একে একে সবার মরদেহ মাঠে রাখা হয়। রাত ১০টার দিকে এক শিশুসহ ১০ জনের জানাজা শেষে দাফন করা হয়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। চোখের জলে প্রিয়জনদের শেষ বিদায় জানিয়েছেন তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক নিহতদের মরদেহ গ্রহণ করেন। এরপর জানাজা শেষে মরদেহগুলো তিনি পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে টাকা দেয়া হয়।

শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft