
দিনাজপুরের বিরামপুর কাটলা বাজারে মুদিখানার দোকানে যৌন উত্তেজক সিরাপ রাখার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটলা বাজারের শরিফুল স্টোরকে যৌন উত্তেজক সিরাপ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫ শত বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করে জন সুমুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, বিরামপুর উপজেলার কাটলা বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে যৌন উত্তেজক সিরাপ বিক্রি করা হচ্ছে- এমন সংবাদে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৪ হাজার ৫ শত পিচ বোতল যৌন উত্তেজক সিরাপ আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট হয়।