1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪ বার পড়া হয়েছে

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলিকে এবার ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে ।

একে তো খুব বাজেভাবে হেরে হেরেছে তার দল, তার ওপর দিতে হচ্ছে বড় জরিমানা। কিংস ইলেভেন পাঞ্জাব একাদশের বিপক্ষে স্লো-ওভার রেটিংয়ের কারণে এই জরিমানা গুনতে হচ্ছে আরসিবি অধিনায়ককে।

১৩তম আইপিএল’র দ্বিতীয় ম্যাচেই স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনলেন কোহলি। বৃহস্পতিবার পাঞ্জাব একাদশের বিপক্ষে ৯৭ রানে হারের পর এই শাস্তি যেন তার জন্য মরার ওপর খাঁড়ার গা।

ব্যাট করতে নেমেও কোহলির ভাগ্য সুপ্রসন্ন হয়নি। শেলডন কটরেলের বলে মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফেরেন। সেই সময় বেঙ্গালুরুর স্কোর ছিল ৩ উইকেটে ৪ রান। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি কোহলি ব্রিগেড। ১৭ ওভারে ১০৯ রানেই গুঁড়িয়ে যায় আরসিবি’র ইনিংস।

দিনটি কোনওভাবেই ভালো যায়নি কোহলির। ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন প্রতিপক্ষ পাঞ্জাব একাদশের অধিনায়ক লোকেশ রাহুল। ১৭ তম ওভারে ডিপ স্কয়ার লেগে সেই রাহুলের ক্যাচ হাতছাড়া করেন বিরাট। তখন ৮৩ রানে ছিলেন রাহুল।

পরের ওভারেই আবারও কোহলির সৌজন্যে জীবন পান পাঞ্জাব অধিনায়ক। তখন তিনি ৮৯ রানে ছিলেন। শেষ পর্যন্ত ১৩২ রানে অপরাজিত থাকেন রাহুল, যা ভারতীয়দের মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। এমনকি শেষ ওভারেও ২০ রান তোলেন রাহুল। তার সৌজন্য বিরাটদের বিরুদ্ধে ২০৬ রান তোলে পাঞ্জাব। সূত্র: এনডিটিভি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft