1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিমানের ‘সব সিটে’ যাত্রী পরিবহন ব্যবস্থা চালু

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

করোনার কারণে বন্ধ থাকলেও আজ রবিবার থেকে প্লেনে পাশাপাশি সিটে যাত্রী বসিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবে দেশের বিমান সংস্থাগুলো। তবে জরুরি অবস্থার জন্য সামনে ও পেছনে দুটি করে মোট চারটি সিট ফাঁকা রাখতে হবে।

মূলত কোনো যাত্রী অসুস্থতা অনুভব করলে যেন তাকে আলাদা করে সেখানে বসানো যায় সেই লক্ষ্যেই চার সিট ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের বিমান সংস্থাগুলোকে এই নির্দেশনা দেয়।

শনিবার বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, আগামীকাল থেকে বিমানের সব সিটে যাত্রী নেয়ার বিষয়টি আজই জানায় কর্তৃপক্ষ। তবে তাদের নির্দেশনা হচ্ছে, সামনে ও পেছনে চার সিট ফাঁকা রাখতে হবে।

করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত ১ জুন থেকে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা অনুমতি দেয় বেবিচক। এরপর যশোর, বরিশাল ও রাজশাহীতেও ফ্লাইট চালু করে কর্তৃপক্ষ।

অন্যদিকে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে।

আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচলে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞার পর ১৬ জুন থেকে কয়েকটি রুটে ফ্লাইট চলাচলের অনুমতি পায় দেশের বিমান সংস্থাগুলো।

এই সময়ের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হয় এয়ারলাইন্সগুলোকে।

এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এ নিয়ম গতকাল শনিবার পর্যন্ত চালু ছিল। আজ রবিবার থেকে আবার আগের অবস্থায় ফিরছে যাত্রী পরিবহন ব্যবস্থা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft