1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

প্রথমবারের মত সৌদি আরবে নারীদের জন্য ডিজিটাল কলেজ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

সৌদি নারীদের জন্য এবারই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি বিষয়ক কাজে সম্পৃক্ত করতে দুটি ডিজিটাল কলেজ চালু করেছে দেশটির সরকার। দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ রাজধানী রিয়াদ ও জেদ্দায় ডিজিটাল কলেজ দুটির উদ্বোধন করেন।

শুধুমাত্র নারীদের প্রযুক্তি বিষয়ক শিক্ষাদানের জন্য ডিজিটাল কলেজ স্থাপন সৌদি আরবে এই প্রথম। এখানে প্রযুক্তি বিষয়ক নানা বিষয়ে অনার্স ও ডিপ্লোমা করার ব্যবস্থা থাকবে। ক্রমেই নানামুখী সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় এবার নারী শিক্ষায় যুক্ত হলো ডিজিটাল কলেজ।

নেটওয়ার্ক সিস্টেম ম্যানেজমেন্ট, মিডিয়া টেকনোলজি, সফটওয়ার, স্মার্ট সিটি, রোবটিকস টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্লিংসহ নানা বিষয় থাকবে কলেজ দুটিতে।

টিভিটিসির তত্ত্ববাধানে উদ্বোধন হওয়া দুটি ডিজিটাল কলেজে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা পাঠদান করবেন। এতে ৪ হাজারেরও বেশি নারী শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করতে পারবে। ডিজিটাল শ্রম বাজারের চাহিদা পূরণে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থীরা ব্যাপক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি)-এর পরিচালক ড. আহমেদ ফুহাইদ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে হামাদ শেখ বলেন, ‘সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতায়ন ও সর্বোচ্চ সহায়তার মাধ্যমে নারীদের উন্নয়ন কর্মসূচির মূল ভিত্তি হিসেবে রাখতে চান। নারীদের কর্মসংস্থান, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও মেধার মূল্যায়নের মাধ্যমে নারীর উন্নয়ন করা হবে।

তাছাড়া সৌদি আরবের ভিশন টুয়েন্টি থার্টিন-এ জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ উদ্দেশ্য পূরণে টিভিটিসি কাজ করে যাচ্ছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft