1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়ে মোদির কাছে প্রধানমন্ত্রীর চিঠি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আজ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক সময়ে তাঁর পরিবারের সঙ্গে আমিও তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ভারতের একজন বিদগ্ধ রাষ্ট্রনায়ক এবং দক্ষিণ এশিয়ার শ্রদ্ধাভাজন নেতা হিসাবে প্রণব মুখার্জি সকলের কাছে শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন।

তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণে ‘ভারত রতœ’ প্রণব মুখার্জির নিরলস কর্মকান্ড শুধু ভারত নয়, এই অঞ্চলের দেশগুলোর আগামী প্রজন্মের নেতাদের প্রেরণা যোগাবে।

শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জি বাংলাদেশের একজন ‘প্রকৃত বন্ধু’ ছিলেন। আমাদের দেশের জনগণ তাঁকে উচ্চ মর্যাদা দেয় এবং ভালবাসে।

তিনি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে বিশেষ করে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসাবে তাঁর মেয়াদকালে দৃঢ় সমর্থন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে চির স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ প্রদান করে।

তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে এই প্রবীণ নেতার মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও শোক জানাচ্ছি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ নয়াদিল্লীর আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১০ আগস্ট তাঁকে সেখানে ভর্তি এবং মস্তিষ্কে সার্জারি করা হয়। এরপর তিনি কোমায় চলে যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি করোনায়ও আক্রান্ত হন। বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft