1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে এক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পিকআপের চাপায় নিহত-২ : আহত-৫

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে এক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পিকআপের চাপায় চলন্ত রিক্সাভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন আরও ৫ জন। দূর্ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর রোববার ভোরে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সবরিতলা নামক স্থানে।

পুলিশ ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউপির মহদীপুর গ্রামের (পাইকাপাড়া) ভ্যান চালক বাবু মিয়া রোববার ভোরবেলা একই এলাকার অন্যান্য পরিচিত ৬ জন পড়শীসহ বড়শি দিয়ে মাছ শিকারের জন্য রিক্সাভ্যান যোগে বেরিয়ে পড়ে। এসময় বাড়ির অদূরে গাইবান্ধা সড়কের সবরিতলা নামক স্থানে সড়কে উঠে পলাশবাড়ী অভিমুখে আসার সময় পিছন থেকে একটি অজ্ঞাত পিকআপের চাপায় ভ্যানটি সিঁটকে দুমড়ে মুচড়ে যায়। এতে ভ্যান যাত্রী মাছ শিকারী মহদীপুর পাইকারপাড়ার ইব্রাহিম আলীর ছেলে আব্দুর রহমান (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় একই গ্রামের ভ্যানযাত্রী শ্রী রমাকান্ত সরকারের ছেলে মিঠু (৩৫), কান্তি সরকারের ছেলে উজ্জল (২৬), এনতাজ মিয়া (৫০), ভ্যান চালক বাবু মিয়া (৫০) ও অজ্ঞাত ২ জনসহ ৬ জন আহত হন। এদের সবাইকে প্রাথমিক চিকিৎসার জন্য পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনিতি হলে গুরুতর আহত মিঠু, উজ্জল
ও এনতাজকে রংপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে উজ্জল মারা যায়।

পলাশবাড়ী থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নিহত রহমানের মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। তবে ঘাতক পিকআপটির সন্ধানে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft