
পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। ৩১ আগস্ট সোমবার বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের টি.আর, কাবিখা, এলজিএসপি ও ১% কাজের পরিদর্শন করেন এবং প্রতিটি কাজ দৃষ্টান্তমূলক করার জন্য তাগিদ দেন তিনি।
এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ইউপি সচিব সুলতান মাহমুদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, লাল মিয়া,আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।