
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপি’র বাসুদেবপুর চন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজের চার তালা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপধাক্ষ্য শামিকুল ইসলাম লিপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ী’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেত্রীবৃন্দ।