
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে গাইবান্ধা কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় কৃষ্ণপুর পল্লী উন্নয়ন সমিতির ২৪ জন সদস্যদের মাঝে ঋণ চেক বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চত্বরে পল্লী উন্নয়ন সমিতির ২৪ জন সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে মোট: ৪,৮০,০০০/- (চার লাখ আশি হাজার) টাকা ঋণের চেক বিতরন করা হয়। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে বিআরডিবির ৩০ জন উপকারভোগীদের মাঝে ঔষধি ও ফলজ ৩টি করে চারা বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান, পলাশবাড়ী ইউসিসিএ লিমিটেড নব-নির্বাচিত সভাপতি আতোয়ার রহমান সরকার, ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, জুনিয়র অফিসার ফিরোজ কবীর, শাহ আলম মেম্বার প্রমূখ।