
গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশনায় ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের তত্ত্বাবধানে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয়, এসআই ঋষিকেস ও এসআই নুর-ই-আলম সিদ্দিকীসহ একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে (২২) কে ২০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করেছে। গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা এলাকা থেকে আনিছুর রহমানকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মাদক কারবারি আনিছুর রহমান দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে বলে জানা যায়। সে পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।