1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পলাশবাড়ীতে গৃহবধূর বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রতারকদের খপ্পরে পড়ে বিকাশের মাধ্যমে প্রতারিত হয়ে ৭৫ হাজার টাকা খোয়া গেছে গাইবান্ধার সামিনা আক্তার নামে এক নারীর। তার খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পলাশবাড়ীর হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ঐ নারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

জানাগেছে, গতকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সামিনা আক্তারকে বিকাশের অফিসার পরিচয়ে ফোন দেয় অজ্ঞাত এক প্রতারক। ঐ প্রতারক তাদের প্রতারণার কৌশল অনুয়ায়ী বিভিন্নভাবে সামিনা আক্তারকে ভুলভাল বুঝিয়ে ৭৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। ৭৫ হাজার টাকা পাঠানোর পর ঐ অজ্ঞাত বিকাশ অফিসার পরিচয়ধারী প্রতারক সামিনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তার টাকা বিকাশে ফেরত না আসায় সামিনা তার পরিবারের অন্যান্য লোকজনকে জানালে পরিবারের লোকজন সামিনা আক্তারের প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পলাশবাড়ীর হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশকে লিখিতভাবে জানায়। তারপর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে টাকা উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ীর হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান, টাকা খোয়া যাওয়ার বিষয়টি আমাদের কে অবগত করলে আমরা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ২৫ হাজার টাকা উদ্ধার করি।
উদ্ধারকৃত ২৫ হাজার টাকা ৪ সেপ্টেম্বর শুক্রবার সামিনার হাতে তুলে দেওয়া হয়েছে। বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন পরিচয়ে ফোন দিয়ে সহজ সরল মানুষদের ভুল-ভাল বুঝিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে বিকাশসহ বিভিন্ন মারফতে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই তিনি অপরিচিত কারও কথায় বিকাশ বা অন্য কোনো মারফতে টাকা-পয়সা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft