1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিউ ইয়র্কে বাংলাদেশিসহ ৮৩ অভিবাসী গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে বাংলাদেশিসহ আরও ৮৩ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সে দেশের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। তবে সর্বশেষ অভিযানে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

গত সপ্তাহে শতাধিক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। নতুন করে অভিযান পরিচালনা করায় অভিবাসীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক অভিযানে সারা যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই হাজার অভিবাসীকে। এরা সকলেই গুরুতর অপরাধে লিপ্ত ছিল বলেও কর্তৃপক্ষ জানায়।

এনফোর্সমেন্ট এ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) কর্মকর্তারা এ বিষয়ে মার্কিন গণমাধ্যমকে বলেছেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অভিপ্রায়ে গুরুতর অপরাধীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে। এরা আদালতে দোষী সাব্যস্ত অথবা সাজাভোগের পর পুনরায় অপরাধে লিপ্ত কিংবা গুরুতর অপরাধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পর পুনরায় ভিন্ননামে অথবা বেআইনী পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

গত সপ্তাহে বহিষ্কৃত শতাধিক বাংলাদেশি ছাড়াও আরও ৫ শতাধিক বাংলাদেশি টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, ফ্লোরিডা, আলাবামা, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সি প্রভৃতি ডিটেনশন সেন্টারে রয়েছে। তাদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft