1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নাইন এলাভেন: টুইন টাওয়ার হামলার ১৯ বছর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ার হামলার ১৯ বছর পূর্ণ হলো আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। বিশ্বে সন্ত্রাসী হামলার সবচেয়ে আলোচিত দিন। সেদিনের সে ভয়াল স্মৃতি আজো শিহরিত করে বেঁচে যাওয়া মানুষদের।

১৯ বছর আগে আজকের এই দিনে নিউইয়র্কের টুইন টাওয়ারে আত্মঘাতী বিমান হামলা চালায় আল কায়েদা। একযোগে চালানো ৪টি আত্মঘাতী বিমান হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়।

চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে এ হামলা চালানো হয় নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায়। এরমধ্যে দুইটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ভবন দুইটি। আরেকটি বিমান নিয়ে দেশটির প্রতিরক্ষা দপ্তরে হামলা চালায় জঙ্গিরা। চতুর্থ বিমানটি নিয়ে হামলা চালাতে চাইলেও যাত্রীদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। পেনসিলভেনিয়ার আকাশে ওই বিমানটি বিধ্বস্ত হয়।

ঘটনার পর থেকেই সারাবিশ্বে সন্ত্রাস ও ইসলামি জঙ্গি দমন অভিযানে নামে যুক্তরাষ্ট্র। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী ‘নেভি সিল’৷

আল কায়েদা অনেকটা দুর্বল হলেও বিশ্বজুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে একাধিক জঙ্গি সংগঠন। আফ্রিকায় বোকো হারাম, ইরাকের বড় অংশ জুড়ে রয়েছে আইএস। সিরিয়ায় বাশার আল আসাদ আর ইরাকে নুরি আল মালিকির সরকারের বিরুদ্ধে যুদ্ধরতদের সাথেও রয়েছে ইসলামি মৌলবাদী কর্মীরা।

নিউইয়র্কে সন্ত্রাসী হামলার স্থলে নির্মিত হয়েছে ন্যাশনাল সেপ্ট. ইলেভেন মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। ১৯ বছর আগে নিহত, আহত এবং তাদের স্বজনের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft