1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তালেবান হামলায় আফগানিস্তানে ২৮ পুলিশ নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের গিজাব জেলায় মঙ্গলবার তালেবানের হামলায় ২৮ পুলিশ নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। এ ঘটনায় জেলাটি তালেবান বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করার পর বিদ্রোহীরা তাদেরকে হত্যা করেছে বলে দাবি করেন স্থানীয় এক কর্মকর্তা। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান।

সেখানে গত কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। মূলত তালেবান জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে একের পর এক হামলা চালাচ্ছে।

উরুজগান গভর্নরের মুখপাত্র জালগাই এবাদি জানান, মঙ্গলবার আত্মসমর্পন করলে তালেবান যোদ্ধারা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু ছেড়ে দেয়ার কথা বললেও অস্ত্র কেড়ে নেয়ার পর তাদের হত্যা করেছে তালেবান।

প্রাদেশিক পরিষদ প্রধান আমির মোহাম্মাদ বারেকজাই এ হত্যাযজ্ঞের খবর নিশ্চিত করে বলেন, সেখানে প্রচন্ড লড়াই চলছে। এসব পুলিশ সদস্যকে আত্মসমর্পর্ণের আগে না পরে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বারেকজাই কিছু বলেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তৃতীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৮ থেকে ৩০ জন বলে জানান। সেখান থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও তিনি জানান। এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft