1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ট্রাম্প

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না। বৃহস্পতিবার তার চিফ অব স্টাফ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এমন কথা বলেন। পুলের এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর এএফপি’র।

এ সিদ্ধান্ত ট্রাম্পের বিপরীত দিকে ঘুরে যাওয়ার ইঙ্গিত। কেননা, গত মাসে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য নেতারা দূরে অবস্থান করলেও তিনি নিউইয়র্কে সাধারণ পরিষদের সভাকক্ষে সরাসরি উপস্থিত থেকে তার ভাষণ দিতে চান।

হোয়াইট হাউস চিফ অব স্টাফ এ বিতর্কের একেবারে ইতি টেনে উইসকনসিন রুটের সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে সরাসরি উপস্থিত থাকছেন না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এ অধিবেশন প্রধানত: ভিডিওকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উইসকনসিনে ট্রাম্প নির্বাচনী সবাবেশ করতে যাচ্ছেন।

এ বছরের ইউএনজিএ’র সপ্তাহব্যাপী মূল পর্ব ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর শেষ হবে। এ পর্বে বিশ্ব নেতারা ভাষণ দিয়ে থাকেন।

মঙ্গলবারের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী ‘শান্তি ও নিরাপত্তা, নিরস্ত্রিকরণ, মানবাধিকার রক্ষা, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নসহ’ মহামারি করোনাভাইরাস মোকাবেলার ওপর বেশি গুরুত্ব দেবেন। বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft