1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জনগণের সেবার জন্যই আ’লীগের জন্ম: চুমকি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

জনগণের সেবার করার জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সেক্টরকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন। মানুষ ও মানবতার সেবা মানেই রাজনীতি। আর জনগণের সেবা করার জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে গাজীপুর-৫ আসনের এমপি এবং সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান মতি, হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ ইকবাল খোকন, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, স্থানীয় কাউন্সিলর শাহিনুল আলম মৃধা, সাবেক কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, মহানগর যুবলীগ আহবায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব, ৪২ নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক শাহিনুল ইসলাম শাহিন, পূবাইল থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক স্বীকৃতি রানী দাস, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, শেখ হালিম প্রমুখ।

তিনি আরো বলেন, আমাদের দলের কারো কুকর্ম, চাঁদাবাজি, দখলবাজির দায় সংগঠন নেবে না। যার দায় সে বহন করবে। সংগঠন শুধু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের এ এমপি আরও বলেন, মানবিক শিক্ষা ও নৈতিক শিক্ষাই প্রকৃত শিক্ষা; যা নিজেকে সৎ হিসেবে তৈরি করে মানুষের কল্যাণে। এই শিক্ষা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতেও সাহায্য করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft