1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জঙ্গি তৎপরতার অভিযোগে গাইবান্ধায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে গোপনে জঙ্গি তৎপরতার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব-১৩ সদস্যরা। তাঁরা হলেন গাইবান্ধা জেলা সদরের দুর্গাপুর দালালপাড়া এলাকার মৃত আবদুস সোবহানের ছেলে চান মিয়া (৪৮) এবং একই জেলার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে সাইদুজ্জামান নয়ন (৪০)। তাঁরা দুজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে র‍্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে গ্রেফতার হওয়া জঙ্গি সদস্যদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গাইবান্ধা সদরের পুরোনো বাজারসংলগ্ন বড় মসজিদ রোডে অভিযান চালায় র‍্যাব। সেখানে ধরা পড়েন চান মিয়া। তাঁর দেওয়া তথ্যমতে ওই রাতে গাইবান্ধার পলাশবাড়ীর দুর্গাপুর থেকে সাইদুজ্জামান নয়নকে গ্রেফতার করা হয়। জঙ্গি সংগঠন আল্লাহর দলের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য সংগ্রহ করে আসছিলেন বলে র‍্যাবের কাছে স্বীকার করেছেন দুজনই। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তাঁদের সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft