1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ছেলের দাফনের আগেই বাবার মৃত্যু

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের তল্লা বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত শিশু জুবায়েরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় খবর আসে, তার বাবা জুলহাসও মারা গেছেন। এ খবরে আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

ছেলে জুবায়েরকে নিয়ে শুক্রবার এশার নামাজ আদায় করতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাম মসজিদে যান জুলহাস। সেখানে বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নেয়া হলে রাত ১টার দিকে ৭ বছরের শিশু জুবায়ের মারা যায়। তখন তার বাবার অবস্থাও ছিল আশঙ্কাজনক।

এদিকে জোবায়েরের মরদেহ তার মায়ের কাছে হস্তান্তরের পর রোববার ভোরে গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর গ্রামে এসে পৌঁছায়। মরদেহ দাফননের প্রস্তুতিকালে খবর আসে, তার বাবা জুলহাসও মারা গেছেন।

সকালে বাড়ির উঠোনে স্বামী-সন্তানহারা রাহিমা বেগমকে মাটিতে লুটিয়ে বিলাপ করতে দেখা গেছে। একমাত্র উপার্জনক্ষম ছেলে ও নাতির শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে আছেন জুলহাসের মা।

এ সময় আহাজারি করে রাহিমা বেগম বলছিলেন, স্বামী-ছেলে সব হারিয়েছে সে। তার আর কেউ রইল না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft