1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

চেয়ারম্যানকে শপথ না দেয়ায় গাইবান্ধার ডিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

এক ইউপি চেয়ারম্যানকে শপথ না দেয়ায় গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল মতিনের বিরুদ্ধে কেন আদালত অবমানার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. আমিনুর রহমান চৌধুরী। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আছরারুল হক ও মো. আমিনুর রহমান চৌধুরী।

আইনজীবী আছরারুল হক জানান, ২০১৬ সালের ৩১ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩নং কামারদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন মো. তৌফিকুল ইসলাম। দীর্ঘসময় পরেও তার নামে গেজেট প্রকাশ না করায় ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। তার আবেদনের শুনানি নিয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে গেজেট প্রকাশ করে তার শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ শরীফুল ইসলাম। তার আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবেদন খারিজ করে দেন। এরই মধ্যে তৌফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে ২০১৮ সালের ৩ জুলাই নির্বাচন কমিশন গাইবান্ধার জেলা প্রশাসককে শপথ পড়াতে নির্দেশ দেন।
নির্বাচন কমিশন ও হাইকোর্টের নির্দেশনার পরও দীর্ঘদিন ধরে তাকে শপথ না পড়ানোয় জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেন তৌফিকুল ইসলাম।

আবেদনের শুনানি নিয়ে আদালত আজ গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসিকে) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft