1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

চার দফা দাবিতে গাইবান্ধায় আইনজীবীরা আন্দোলনে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা বারের সকল আইনজীবীদের ডিপিএস সুবিধা বন্ধের সিদ্ধান্ত বাতিল, বারের সকল আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, জেলা বারের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনে নেমেছে গাইবান্ধার আইনজীবীরা।

সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে চার দফা দাবিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা বার চত্বরে এক প্রতিবাদ সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার আল্টিমেটাম দেন আইনজীবীরা।

গাইবান্ধা জেলা বারের সিনিয়র আইনজীবি সিদ্দিক হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাড. সুলতান আলী মন্ডল, নিরঞ্জন কুমার ঘোষ, সিরাজুল ইসলাম বাবু, সারওয়ার হোসেন বাবলু, জাহাঙ্গীর হোসেন, পিযুষ কান্তি পাল, মিজানুর রহমান বাবু, শাহনেওয়াজ খান, নুরুল আমিন, আশরাফ আলী, মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, মুরাদুজ্জামান রাব্বানী, এস.এম ফয়সাল হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাধারণ সভা ও কোন রকম আলোচনা ছাড়া দীর্ঘদিন থেকে জেলা বারের মাধ্যমে পরিচালিত হয়ে আসা সাধারণ আইনজীবীদের নামে ব্যাংকের ডিপিএস হিসাবের টাকা জমা বন্ধ করে দেয়া হয়। এছাড়া গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত নির্বাহী কমিটির মেয়াদ দু’বছর পার হয়ে চার বছর অতিক্রম করলেও নির্বাচন দেয়া হচ্ছেনা। বক্তারা অবিলম্বে জেলা বারের ওকালতনামা, হাজিরা, জামিননামা, পিটিশনসহ বারের সকল আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে অনতিবিলম্বে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানান। উল্লেখিত দাবিসমূহ পুরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার আল্টিমেটাম ঘোষনা করেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft