সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গোবিন্দগঞ্জে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতেনাতে চোর আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলা চত্তরের মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতে নাতে শ্রী: নিপন (৪০) নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোর নিপন পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের শ্রী মঙ্গলার ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার যোহরের নামাজ শেষে মসজিদের ইমাম ও মোয়াজ্জিন অন্য মুসল্লীদের নামাজে অসুবিধা না হয় সেই কারনে মসজিদের দরজা বন্ধ না করে পাঁশে দাড়িয়ে ছিলেন।এমন সময় মসজিদের ভিতর অন্য কোন মুসল্লীদের না দেখে সুযোগ বুঝে মসজিদে ডুকে পরে চোর। হঠাৎ একটা শব্দ পায় মসজিদের মুয়াজ্জিন। তিনি মসজিদের দিকে এগিয়ে গেলে তাকে সালাম দিয়ে একজন লোক তাড়াহুরা করে মসজিদের ভেতর থেকে বেড়িয়ে আসছে। সে সময় মোয়াজ্জিনের সন্দেহ হলে তাকে ধরতেই হাত থেকে টাকা ফেলে দেয় এবং হাত পা ধরতে থাকে। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে দায়িত্বে থাকা আনছার ফজল মিয়া, মোহাসিন উদ্দিন, পিসি সাইফুল ইসলাম, এপিসি মোকলেসুর রহমানকে ডাক দিলে তারা সেখানে উপস্থিত হয় এবং তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চোরের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft