শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক- ৪

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবতীকে দুই দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগের ঘটনায় ৪জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ী এলাকার একটি বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার কোন এক সময়ে ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ঐ যুবতী গোবিন্দগঞ্জে আসে। এসময় কয়েকজন যুবক তাকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আটকে রেখে পর্যায়ক্রমে ধর্ষণ করে। দুই দিন ধরে আটকে থেকে উদ্ধার পেতে কৌশলে ২৫ সেপ্টেম্বর শুক্রবার যুবতী ঐ বাড়ি থেকে বেড়িয়ে সরাসরি গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হয়। এসময় তার লিখিত একটি অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ধর্ষণের সাথে জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, চাষকপাড়া গ্রামের আনোয়ারুলের ছেলে শাহাদৎ হোসেন (২০), নাচাই কোচাই (ফুলবাড়ী) গ্রামের রহমান সরকারের ছেলে জহুরুল সরকার (২৬), পৌরসভার বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের আ. হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), থানাপাড়া (কসাইপাড়া) গ্রামের মৃত-ইউনুস আলীর ছেলে জাহিদ হাসান (২৭)। একই অভিযোগে পলাতক রয়েছে চাষকপাড়া গ্রামের পচু মিয়ার ছেলে আনারুল (৩২), কুড়িপাড়া (শিববাড়ি) গ্রামের সুনিলের ছেলে নবানু (৩২) সহ অজ্ঞাতনামা কয়েকজন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান আটকের ঘটনা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩), ৯(৩)/৩০ ধারায় রুজু হওয়া মামলা নম্বর-৪৯। তবে অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft