শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তদের হাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার খুলসি এলাকায় দুবৃর্ত্তদের হাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শ্যামল (১৫) নামের স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কাইয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর স্কুল ছাত্র শ্যামল পৌর শহরের খুলসি গ্রামের গ্রাম পুলিশ সাদা ফলের ছেলে।

জানা যায়, গত সোমবার রাতে স্কুল ছাত্র শ্যামল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে রাতে পাওয়া না গেলে পরের দিন মঙ্গলবার সকাল ১০টায় বাড়ীর পার্শ্বে জোলার ভিতর শ্যামলের মাথায়, বুকে, শরীরে জখম কাদা মাখা অজ্ঞান অবস্থায় পাওয়া গেলে পরিবারের লোকজন প্রথম গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া (শজিমেক) হাসপাতালে রেফার্ট করে।সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শ্যামল মারা যায়। ১৬ সেপ্টেম্বর বুধবার বগুড়া (শজিমেক)হাসপাতালে পোষ্ট মর্টেম শেষে নিজ গ্রামে শ্যামলের লাশ নিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত শ্যামলের পরিবারের অভিযোগ, দুবৃর্ত্তরা শ্যামলকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে অজ্ঞান অবস্থায় জোলায় ফেলে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়, নিহতর পরিবার এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেছেন। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর ফারুক হোসেনও এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচার দাবী করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত বলেন, শ্যামলের লাশ পোষ্ট মমর্টেম করা হয়েছে। যেহেতু শ্যামলের পরিবার তার দাফন নিয়ে ব্যস্ত রয়েছে। দাফন শেষে তার পরিবার অভিযোগ দিলেই মামলা দায়ের করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft