1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় পাঁচ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার ও সরঞ্জামসহ চোর চক্রের ২ দুই সদস্য গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী হতে পাঁচ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার ও সরঞ্জামসহ চোর সিন্ডিকেটের ২ সদস্য কে গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।

জানা গেছে, চুরি, সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) রায়হান আলীর সঙ্গীয় ফোর্সসহ ৪ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক সাড়ে চারটার সময় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলী বাজারের ঠিকাদারী প্রতিষ্ঠানের গোডাউন হতে পিডিবির ৩ (তিন) ড্রাম (বৈদ্যুতিক এসিএসআর ডগ বেয়ার) বৈদ্যুতিক তার সহ পাঁচ লক্ষ টাকা মূল্যের অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে পরিবহনের জন্য অপেক্ষা করার সময় আরিফ ও সুমন মিয়া নামে চুরি চক্রের দুই জনকে আটক করে।
আটককৃত আরিফ (৩১) রংপুর জেলার পীরগাছা উপজেলার নাগদহ বামনডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের পুত্র এবং সুমন মিয়া (২৪) গাইবান্ধা সদর উপজেলার জামতলা গ্রামের সৈয়দ আলীর পুত্র।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়, মালামালসহ গ্রেফতারের পর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (বিউবো)রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু নুয়মান উদ্ধারকৃত মালামাল সমুহ সনাক্ত করে তাদের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় বিদ্যুৎ আইন -২০১৮ সালের ৩৫/৪১ ধারা অনুযায়ী মামলা রুজূ করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft