1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় নির্মানাধীন সড়কের চলমান কাজ পরিদর্শন করলেন-সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ফোরলেন ও গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কের কাজ পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে এসব রাস্তা তিনি পরিদর্শন করেন।

এ সময় গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, এসডি আফজালুল হক ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ‘গুরুত্বপুর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ (রংপুর জোন)’ শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধা শহরাংশের ফোরলেন কাজ ও গাইবান্ধা সড়ক বিভাগের অধীন ‘গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়ক প্রশস্থকরণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন হচ্ছে।

পরিদর্শন চলাকালে অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, গাইবান্ধার সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া সর্বাধিক জরুরী। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের মতই গাইবান্ধার যোগাযোগ ব্যবস্থার কাজ দ্রুতগতিতে সম্পন্নের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সরকার প্রধানের নির্দেশ সকল জেলাকেই সমভাবে উন্নত করে তুলতে হবে। বিভিন্ন সড়কের কাজ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে তরান্বিত করতে এলাকার মানুষের স্বতস্ফুর্ত সহযোগিতা আবশ্যক। সংশ্লিষ্ট এলাকার মানুষ যদি আন্তরিকতার সাথে সহযোগিতা না করেন, তবে উন্নয়ন কর্মকান্ড ব্যহত হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft