1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামী ৯ বছরের শিশু খোরশেদ আলমের জামিন মঞ্জুর

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ধর্ষণের মামলায় ৯ বছরের শিশু খোরশেদ আলমকে গ্রেফতারের তিনদিন পর গতকাল রোববার জামিন দিয়েছেন আদালত। শিশু আদালতের বিচারক মুরাদ-এ-মওলা সোহেল শিশুটির জামিন মঞ্জুর করেন। এর আগে আসামী পক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু জামিনের আবেদন করলে আদালত রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে শিশু খোরশেদকে জামিন দেন। পুলিশী তদন্ত পর্যন্ত ওই জামিন বহাল থাকবে বলে উল্লেখ করা হয়। বর্তমানে শিশুটি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৯ বছরের ওই শিশুকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত শিশু ছেলেটি স্থানীয় আলোকবর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। গ্রেফতারের পর সেদিন সন্ধ্যায় শিশুটিকে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক শিশুটিকে গাইবান্ধা জেলা কারাগারের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু বলেন, যেহেতু ৯বছরের শিশুটি শারীরিক সক্ষমতা অর্জন করেনি। তাই তার বিরুদ্ধে ধর্ষণ মামলা অযৌক্তিক। তিনি বলেন, জামিনের মাধ্যমে আসামী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সঠিক তদন্তে আসামী পক্ষ ন্যায় বিচার পাবে বলে তিনি প্রত্যাশা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft